আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উদ্যোগে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউপি এলাকায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সুনামগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আবুল হাসেম চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য লুৎফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা ইসলাম আলী, সাহেদ আহমদ, সামছুল ইসলাম, মুমিন ছোবান, গিয়াস উদ্দিন, হাসী রাণী মালাকার, বকুল বেগম, সিলেট নগর বার্তা ২৪ সম্পাদক সোহেল আহমদ, সার্চলাইট সম্পাদক আব্দুল কাদির রাজু।