আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে শিশু কন্যা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে নিজ শিশু কন্যাকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছমির মিয়াকে (৩৩) ১৩ বছর পর গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় এর নেতৃত্বে এসআই মো. নাজমুল হক, এসআই অনিক রঞ্জন ও শমসেরনগর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ছমির মিয়া কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।
জানা যায়, ২০১১ সালে রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে নিজের ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করে ঘাতক পিতা ছমির মিয়া। এ ঘটনায় নিহত শিশুর মা রুবি বেগম বাদী হয়ে ঘাতক স্বামী ছমির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ঘটনার পর থেকেই ছমির আতœগোপনে চলে যায়। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ বছর পর খুনি ছমির মিয়াকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আসামী ছমিরকে শনিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।