আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় জেলা প্রশাসক ও বন বিভাগের উদ্যোগে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন#

# রাবেয়া সুলতানা,,  ( বগুড়া) প্রতিনিধি: বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বগুড়ায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা। শনিবার সকাল বেলা ১১ টায় মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এরপর শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাকির হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মতলুবর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মতলুবুর রহমান। সভায় বক্তারা বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছের কারণে আমরা অক্সিজেন সংগ্রহ করে বেঁচে আছি। গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। অবাধে গাছ নিধন করার জন্য বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে। তারা আরও বলেন, একটি গাছ কাটলে কমপক্ষে আরও ৩টি গাছ রোপন করতে হবে। মেলায় ৩৯টি স্টলে ২৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলা ১৩ জুলাই থেকে চলবে ১৯ জুলাই পর্যন্ত।