আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

(বগুড়া) প্রতিনিধি:বগুড়ায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। সভায় জেলায় প্রচন্ড যানজট নিয়ন্ত্রন আনতে পুলিশ প্রশাসন ও বগুড়া পৌরসভার মধ্যে সমন্ময়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান হয়। বিশেষ করে ইজি বাইক, ইঞ্জিন চালিত অটো রিক্সার কারনে শহরের রাস্তার ধারন ক্ষমতা হারিয়ে ফেলেছে। এটা নিয়ন্ত্রনে এনে যানজট কমানোর সুপাশি করা হয় ।জেলায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং তা নিয়ন্ত্রনে আনতে হাইওয়ে পুলিশকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান হয়। সভায় সকল প্রকার অপরাধ দমনে পুলিশ কাজ করছে বলে জানান জেলা পুলিশ সুপার জাকির হাসান। শহরে ফুটপাত ও সড়ক দখল করে হকারদের অন্যত্র স্থানান্তরে সুপারিশ করা হয়। সভায় বক্তব্য রাখেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোস্তাফা আলম নান্নু, জেলা পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি এন ইমরুল কায়েস, জেলা সিভিল সার্জন ডা: মো: শফিউল আজম, বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলার ১২ টি উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী অফিসারগনসহ জেলার বিভিন্ন কার্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।#