আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় নদী থেকে বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান


 (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  দুপচাঁচিয়া উপজেলার পূর্ব আলোহালী, গয়াবান্দা, পলিপাড়া, কাশিমালা সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে নাগর নদ থেকে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালান। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী শ্রমিকরা পালিয়ে গেলেও আদালত বালু ভর্তি ৭টি ট্রাক জব্দ করেছেন এবং সাজু মিয়া নামে এক বালু উত্তোলনকারীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড লিজা আক্তার বিথী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলা পূর্ব আলোহালী, গয়াবান্দা, পলীপাড়া, কাহালুর কাশিমালা এলাকায় অর্থলিপ্সু এক শ্রেণির বালু ব্যবসায়ী নাগর নদে বালু উত্তোলন করে ট্রাক বোঝাই করে বিক্রি করে আসছে। বিশাল আকারে গভীর করে নাগর নদ থেকে এই বালু উত্তোলনের ফলে ফলে নদী সংলগ্ন এলাকার ফসলী জমি, বাড়ি-ঘর, রাস্তাঘাট ও নদী রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। খবর পেয়ে ঘটনার দিন গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড লিজা আক্তার বিথী ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনকারী শ্রমিকরা পালিয়ে গেলেও বালু উত্তোলনকারী কাহালু ছাতুয়ারপাড়া আব্দুল খালেকের ছেলে সাজু মিয়াকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সেই সাথে বালু বহনের সময় ৭টি ট্রাক জব্দ করেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড লিজা আক্তার বিথী জানান, নাগর পদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, কারাদন্ডপ্রাপ্ত সাজু মিয়াকে গতকাল শনিবার বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে।