আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সকল ষড়যন্ত্রকারীদের জবাব দিবে দেশের জনগণ– বগুড়ায় পররাষ্ট্রমন্ত্রী

## রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনকারীদের ছাত্রদল যখন সমর্থন দেয় তখনই জনগণ বুঝতে পেরেছে এর ভেতর অপরাজনীতি ঢুকে পড়েছে। বাংলাদেশে আর কোনো অপরাজনীতি মাথাচাড়া দিতে পারবে না। তিনি জানান রাজনৈতিক বিরোধী শক্তি শেখ হাসিনাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। হাছান মাহমুদ বলেন, নিজেদের আন্দোলন করার ক্ষমতা নেই। তাই বিরোধীরা কোটা আন্দোলনে ঢুকেছে। দেশের মানুষ এ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই জনগণের সঙ্গে ছিল, জনগণকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। গত শনিবার বিকালে বগুড়া শহিদ টিটু মিলনায়তনে আওয়ামী লীগের প্লাটিনামজয়ন্তী উদযাপন ও জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সংবর্ধনা এবং মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ-সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ-সদস্য ডা. মোস্তফা আলম নান্নু, বগুড়া-৩ আসনের সংসদ-সদস্য খান মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন, আসাদুর রহমান দুলু, শাহাদৎ আলম ঝুনু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, আল রাজি জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ প্রমুখ।