সংবাদ বিজ্ঞপ্তিদুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৪ এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ল
ঢাকা, ১৫ জুলাই ২০২৪: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করেছে। বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা এই পুরস্কারের জন্য প্রতিবেদন জমা দিতে পারবেন। মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সকল ধরনের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ সময়কালে প্রকাশিত ও প্রচারিত এবং অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণসাপেক্ষে প্রণীত প্রতিবেদনসমূহ মূল্যায়নের জন্য বিবেচিত হবে।
এ বছর শুধুমাত্র অনলাইনে https://ija.ti-bangladesh.org/ এই লিংকের মাধ্যমে নির্দিষ্ট ফরম যথাযথভাবে পূরণ করে প্রতিবেদন জমা দেওয়া যাবে। ইমেইল/কুরিয়ার সার্ভিস/সশরীরে কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠানো প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। প্রতিবেদন জমা দেওয়ার আগে সংযুক্ত নিয়মাবলী ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এ বিষয়ে যে কোনো জিজ্ঞাসায় যোগাযোগ করতে পারেন – জাফর সাদিক, উপ-সমন্বয়ক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন, টিআইবি (০১৭০৯৬৬১৬৫৫, zafar.sadiq@ti-bangladesh.org)। ইমেইলে সংযুক্ত বিস্তারিত বিজ্ঞাপনটি আপনার গণমাধ্যম প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রচারের জন্য অনুরোধ করছি।
সংবাদ বিজ্ঞপ্তিদুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ১৬, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ • ১৯ বার পঠিত






