আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত


## রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গত কাল (১৬) জুলাই ২০২৪  ইং মঙ্গলবার দুপুরে বগুড়া জেলস পুলিশ সুপার কার্যালয়,  সম্মেলন কক্ষে জেলা পুলিশ, বগুড়ার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, পিপিএম,  অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় আরো বক্তব্য রাখেন  মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বগুড়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অপরাধ পর্যালোচনা সভার সঞ্চালনা করেন। পুলিশ সুপার  অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা সমুন্নতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর কৌশল নির্ধারণ করেন। অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, ট্রাফিক ব্যবস্থাপনা, মামলা রুজু ও নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও মামলা তদন্তের মান বৃদ্ধি করা, তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)’গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।