আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া সান্তাহারে কোটাবিরোধী আন্দোলনকারীদের ট্রেন অবরোধ ইউ,এন,ওর অনুরোধে চলে গেল আন্দোলনকারীরা

## রাবেয়া সুলতানা (,বগুড়া ) প্রতিনিধি :বগুড়ার সান্তাহারে কোটাবিরোধী শিক্ষার্থারী মিছিল সমাবেশ ও ট্রেন অবরোধ করেছে । শিক্ষার্থীদের ট্রেন অবরোধের কারনে সান্তাহার জংশন ষ্টেশনের আউটার সিগনালের নিকট আন্তঃনগর রুপসা এক্সপ্রেস প্রায় দেড়  ঘন্টা আটকে থাকে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি খুলনার উদ্দ্যেশে ছেড়ে যায় । বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে সান্তাহার শহর ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক’শ শিক্ষার্থী শহরের বিপি স্কুলের মাঠে এসে জড়ো হয় । পরে একটি বিক্ষোভ মিছিল সেখান থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে সান্তাহার সরকারী কলেজ এলাকায় যায় । দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা সান্তাহার জংশন ষ্টেশনের রেলগেটে অবস্থান নিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থানে নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে । ট্রেন অবরোধের সংবাদ পেয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ’সহ পুলিশের উদ্বোধন কর্মকর্তারা  ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নেয়ার জন্য অবরোধকারীদের অনুরোধ করেন। কিন্তু অবরোধকারীরা রেলল্ইানে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন । দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ট্রেনটি আউটার সিগন্যাল এলাকায় আটকে থাকে । পরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের অনুরোধে অবরোধকারীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি ষ্টেশনে আসে এবং দুপুর দেড়টার দিকে খুলনা অভিমুখে ছেড়ে যায়। অবরোধের সময় একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাদের অবরোধকারীদের পানির বোতল সরবরাহ করতে দেখা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এবং পাশাপাশি ১ এক প্লাটুন বিজিবি মতান করা হয়েছে।