আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ডিবির এসআই প্রত্যাহার পুলিশ লাইন্সে সংযুক্ত


(বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়া ডিবি পুলিশের ছয় সদস্যের টিমের বিরুদ্ধে অনুমতি ছাড়া ঢাকায় গিয়ে মাদক ব্যবসায়ীকে আটকের পর পৌনে ৮ লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। টিম প্রধান এসআই আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দফতরে প্রশিক্ষণ বাতিল করে তাকে বগুড়ায় ফেরত পাঠানোর পর ডিবি থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার (২৩) জুলাই  দুপুরে তদন্তকারী কর্মকর্তা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সিগ্ধ আখতার জানান, এসআই ও পাঁচ কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বগুড়া ডিবি পুলিশ ও অন্য নির্ভরযোগ্য সূত্র জানান  অনুমতি ছাড়াই এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম গত ১২ মে ঢাকার মিরপুর ২ নম্বরের বড়বাগ এলাকায় ‘গেস্ট হাউস’ নামে আবাসিক হোটেলে অভিযোগ চালানো হয়।সেখানে ময়মনসিংহের মুক্তাগাছার মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় তিনটি মাদক মামলার ওয়ারেন্ট আছে। পরে সাত লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে রুবেলকে ছেড়ে দেওয়া হয়। বগুড়া ডিবি পুলিশের টিম ঢাকার মিরপুরে অভিযানে যাওয়ার সিসিটিভির ফুটেজ প্রকাশ হয়। বাধ্য হয়ে ডিবির এসআই আমিনুল ইসলাম ও পাঁচ কনস্টেবল টাকাগুলো ফেরত দেন। পরে ডিবির  এসআই আমিনুল ইসলামকে পুলিশ সদর দফতরে ৩৬ দিনের ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) প্রশিক্ষণে পাঠানো হয়। বগুড়া ডিবির ওসি মোস্তাফিজ হাসান জানান, অনুমতি ছাড়া ডিবি টিমের জেলা বা বাইরে অভিযান চালানোর সুযোগ নেই। অভিযানে গেলে অফিসে সাধারণ ডায়েরি করতে হয়। তাকে অবহিত না করেই এসআই আমিনুল ইসলাম পাঁচ কনস্টেবলকে নিয়ে ঢাকার হোটেলে অভিযানে গিয়েছিলেন। ওই কর্মকর্তাকে প্রত্যাহারের পর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কনস্টেবলরা এখানে কর্মরত আছেন। ঊর্ধ্বতন কর্মকর্তা সবার বিরুদ্ধে তদন্ত করছেন। অভিযোগের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।