আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক


## রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে বগুড়া। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে থানারোড দিয়ে সাতমাথায় আসতে চাইলে পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ব্যাপক ভাংচুর, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে সাতমাথা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সাংবাদিক, পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে আহতদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। এসময় বগুড়ার বিভিন্ন উপজেলাতেও এই আন্দোলন ছড়িয়ে পড়তে দেখা যায়। এদিকে বগুড়া জেলাজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এছাড়াও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনেও সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আন্দোলনকারীরা আজিজুল হক কলেজের সামনে কামরগাড়ি রেল গেট অবরোধ করে অবস্থান নেয়। পুলিশ এসে তাদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘর্ষ। ধাওয়া ও পাল্টা ধাওয়ার একপর্যায়ে আন্দোলনকারীদের সরিয়ে দিতে শতাধিক টিয়ারশেল ও অর্ধশতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনার পরপরই শহরের সাতমাথায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা সাতমাথায় অবস্থান নিতে চাইলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।