আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তিনজন গ্রেপ্তার

বগুড়া (প্রতিনিধি): 
বগুড়ায় কোটা সংস্কার আন্দোলন থেকে অস্থায়ী পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ছাত্রদল ও ছাত্র শিবিরের ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের নামে বুধবার মামলাটি দায়ের করেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। মামলায় পুলিশ ছাত্রদলের সামিউর রহমান, মোহন বাবু এবং ছাত্র শিবিরের ওহেদুর রহমান পটল নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে বিক্ষোভ মিছিল করে। এ সময় গ্রেপ্তারকৃত তিনজন সহ এজাহারে উল্লেখিত আসামিরা সাতমাথায় অস্থায়ী পুলিশ বক্স, মুজিব মঞ্চ মোটরসাইকেলসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে এবং লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে ১০ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, লেড বল, রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান আরও জানান  সাধারণ শিক্ষার্থীদের মামলায় আসামি করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধেই পুলিশ মামলা করেছে। গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।