আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ১২টি মামলায় গ্রেফতার ৭৫


(বগুড়া) প্রতিনিধি:  বগুড়ায় কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় আজ বুধবার (২৪ জুলাই) পর্যন্ত সদর থানায় ১২টি মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ বগুড়া প্রধান ডাকঘরে হামলা ও ভাঙ্চুরের ঘটনায় মামলা দায়ের করা হয়। এ মামলায় ৫০০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার আল আমিন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন ১৯ জুলাই কোটা আন্দোলনকারীদের শার্টডাউন চলাকালে শহরের সাতমাথায় আসামিরা বগুড়া প্রধান ডাকঘরে হামলা চালিয়ে দরজা-জানালা, সাইনবোর্ডসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ সূত্র জানা যায়, গতকাল মঙ্গলবার রাতেও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নাশকতা মামলায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী। উল্লেখ্য, বুধবার (২৪ জুলাই) পর্যন্ত দায়ের করা ১২টি মামলায় ৯৩৬ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রায় সব আসামিই বিএনপি, জামায়াত ও শিবিরের নেতা-কর্মী। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে মোট ৭৫ জনকে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পলাতক আসামিদের ধরতে মেসে মেসে ও বাড়ি বাড়ি অভিযান চালিয়ে যাচ্ছে। ##