মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে আতাউরসহ
আটক-২
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
পুলিশের বিশেষ অভিযানে ৪৭পিচ ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার আতাউর রহমান ও সুয়েব আহমদ। জানা
গেছে- গত ২৫ জুলাই ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর এলাকায়
একটি প্রাইভেট গাড়ীসহ তাদের ২জন-কে মাদকসহ আটক করে। গ্রেপ্তারকৃতদের
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা
কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং গাড়ী মৌলভীবাজার মডেল থানা পুলিশের
হেফাজতে রয়েছে। এ ব্যপারে জানতে চাইলে এসআই মিজান তাদের আটকের সত্যতা
স্বীকার করেন।






