আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

 ## রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সভাকক্ষে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ জুলাই) মঙ্গলবার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে বেলা সাড়ে এগারো ঘটিকার সময় অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাপা, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তীসহ আরো অনেকে। এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, চুরি-ডাকাতি ও ছিনতাই রোধ, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।