আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় আরও ৬ জন গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ গত তিন দিনে নাশকতা মামলায় আরো ৬ জনকে গ্রেফতার করেছে। এরা সবাই বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলো আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ি উত্তরপাড়ার জামাল মন্ডলের ছেলে বাপ্পি হাসান (২৮), সান্তাহার কলসার আব্দুস ছামাদের ছেলে মানিক হোসেন (৩৭). উপড় পোওতার জাকির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ওরফে নিপু (৪৯). প্রাইনাথপুরের আনছার আলীর ছেলে কামাল হোসেন (৫২), সান্তাহার ইউপির দমদমা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোজাম্মেল হক মন্জু (৫৯) ও সান্তাহারের ইউনুছ আলীর ছেলে মাজেদ (৫০)। গত তিন দিনে এদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই উপজেলায় নাশকতা মামলায় ২১জনকে গ্রেপ্তার করা হলো।আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২৩ সালের ৯ নভেম্বর আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকারোডে অবরোধ কর্মসুচি পালন কালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্ঠি, পেট্রোল বোমা নিক্ষেপসহ নানা নাশকতামুলক কর্মকান্ড সংঘঠিত ঘটনা বিশেষ ক্ষমতা আইন মামলায় এদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। ####