মোঃ তাজুদুর রহমান,নিজস্ব প্রতিবেদক।।
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের বাগারাই দক্ষিণ পাড়া হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘ কর্তৃক আয়োজিত ক্বিরাত ও গজল প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময় বাগারাই দক্ষিণ পাড়া জামে মসজিদের হাফেজ মইনুল ইসলামের সঞ্চালনায় প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।
প্রতিযোগিতায় ১৪টি মাদ্রাসা থেকে মোট ৫৬ জন ছাত্র অংশগ্রহণ করে। পরীক্ষকের দায়িত্বে পালন করেন হাফেজ কাজী নজরুল ইসলাম,আল হেরা হাফিজিয়া মাদ্রাসা মডেল বাজার, হাফেজ আলী আহমেদ সিদ্দিক,খতিব নাদামপুর জামে মসজিদ, হাফেজ মুজাম্মেল হক,নেত্রকোনা হাফিজিয়া মাদ্রাসা,
অনুষ্ঠানের প্রথমাংশে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১ম স্থান অর্জন করে মো: এনামুল নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা।২য় স্থান অর্জন করে জুবায়ের আহমদ সরকার বাজার হাফিজিয়া মাদ্রাসা।৩য় স্থান অর্জন করে খাইরুল ইসলাম দারুল হামিদিয়া মাদ্রাসা।
অনুষ্ঠানের দ্বিতীয়াংশে গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১ম স্থান অর্জন করে মো: ফয়ছল আহমদ,দারুল হানিফা হাফিজিয়া মাদ্রাসা। ২য় স্থান অর্জন করে এনামুল হক,নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা। ৩য় স্থান অর্জন করে সিদ্দিকুর রহমান,পংমধপুর হাফিজিয়া মাদ্রাসা।
এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সিতার আলী, পরিচালক আব্দুল মুতলিব,সহ সভাপতি এলাইছ মিয়া, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক ও বাগারাই দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব,হাফেজ মাওলানা ইব্রাহিম আহমদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া শেরপুর আঞ্চলিক শাখার সভাপতি হাফেজ লুৎফুর রহমান, দারুল আজহার লতিফিয়া সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা শুয়াইবুর রহমান, রিপন আহমদ, আহাদ বখত ,মুক্তার মিয়া,তাহির আলী, বশির মিয়া,মতিন মিয়া,সুলতান আহমেদ,প্রমুখ।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।পরিশেষে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করা হয়।
মৌলভীবাজারে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় ক্বিরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ৩১, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ • ৫৬ বার পঠিত






