আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগরে কিশোরী অপহরণ করে ধর্ষণ ঃ জড়িতদের গ্রেফতার করতে

রাজনগরে কিশোরী অপহরণ করে ধর্ষণ ঃ জড়িতদের গ্রেফতার করতে

পুলিশের অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি : রাজনগর উপজেলার ৪নং পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামে (প্রতিকী
নাম : (১৬)-কে জোরপূর্বক অপহরণ করে ধর্ষন করে এক পুঞ্জিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ
ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একই উপজেলার নিদনপুর গ্রামের আবল মিয়া এর পুত্র খায়রুল ইসলাম
(২৩) ও ধর্ষণে সহায়তাকারী জামুরা গ্রামের মৃত: জাহির মিয়া এর পুত্র ঘটক ইয়াছিন মিয়া (৩০)-
এর বিরুদ্ধে রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ধারায় অপহরণ করত : ধর্ষণ ও সহায়তার
অপরাধে মামলা (নং-১৪, তারিখ : ১৯/০৭/২০২৪ইং) দায়ের করা হয়েছে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত
জড়িতদের গ্রেফতার করতে তৎপরতা চালাচ্ছে পুলিশ। জানা গেছে- বিয়ের ঘটক ইয়াছিন মিয়া এর
মাধ্যমে ঘটনার ২/৩দিন পূর্বে খায়রুল ইসলাম উক্ত মেয়ের পরিবার-কে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে
রাজী না হওয়াতে খায়রুল ও ইয়াছিন ক্ষিপ্ত হয়ে উঠে এবং প্রতিশোধ নিতে পরিকল্পনা করে। গত ১৭
জুলাই সকাল ১০ ঘটিকার দিকে ভিকটিম ও তার নানী কাপড় কিনার জন্য বাজারের উদ্দেশ্যে বের হলে ১নং
ফতেপুর ইউনিয়ন অফিসের সামনে মোকামবাজার টু খেয়াঘাটগামী রাস্থায় পৌছামাত্রই তাকে
সিএনজি গাড়ীতে উঠাইয়া নিয়ে জোরপূর্বক অপহরণ করিয়া কুলাউড়া থানাধীন বরমচাল ইউপিস্থ
ইসলাছড়া পুঞ্জির জনৈক সেলিম মিয়ার বাড়ীতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে ভিকটিম-কে
সেখানে ফেলে রেখে চলে যায়। এ ব্যপারে জানতে চাইলে রাজনগর থানার অফিসার ইনচার্জ মো:
আব্দুছ ছালেক জানান- জড়িত আসামীদের গ্রেফতার করতে পুলিশ সিলেট, মৌলভীবাজারসহ
বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে-উক্ত ঘটনাটি ধামাচাপা
দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল জোর তৎপরতা চালাচ্ছে।

ধর্ষক-খায়রুল ইসলাম এর ছবি সংযুক্ত