আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগরে ৫ সন্তানের জননী উদ্ধার


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : রাজনগর উপজেলার ৪নং পাঁচগাও ইউনিয়নের ধুলিজুরা গ্রামে স্বামীর বাড়ীতে যৌতুকের জন্য ৫ সন্তানের জননী জায়দা বেগম (৩০)-কে দীর্ঘদিন যাবৎ শারিরিক ও মানষিক নির্যাতনের অভিযোগে উঠেছে স্বামী ইয়াছিন মিয়া (৪০), তার ভাই ইসমাইল মিয়া (৪৫), জামাল মিয়া (৫০)গংদের বিরুদ্ধে। রাজনগর থানায় ভুক্তভোগীর বড় বোন খালেদা বেগম এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ও মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালতে দায়েরী ফৌজদারী কার্যবিধি আইনের ১০০ ধারায় আজ ৩১ জুলাই রাজনগর থানার পুলিশ উক্ত ৫ সন্তানের জননী জায়দা বেগম (৩০)-কে তার স্বামীর বাড়ী থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত নির্যাতনের শিকার জায়দা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন ও তার ৫ সন্তান সাথে রয়েছেন। ভুক্তভোগী নারী, তার ৫ সন্তান ও অভিযোগকারী ঘটনার বিবরণে জানান- ভিকটিম দাম্পত্য জীবন অতিবাহিত করিয়া আসা অবস্থায় স্বামী ইয়াছিন মিয়া তাকে প্রায় সময় যৌতুকের জন্য শারিরিক ও মানষিক নির্যাতন করতেন। সর্বশেষ তার পিত্রালয় থেকে টাকা আনতে চাপ প্রয়োগ করলে তিনি টাকা আনতে অপারগতা প্রকাশ করেন। এর পর থেকে তাকে ঘরের ভিতর আটক, মারধর ও খারাপ আচরণ করতে থাকেন।