বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান গভীর সংকটে “মিথ্যাচার বন্ধ করুন; চাই মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন” প্রতিপাদ্যে মানববন্ধন কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান গভীর সংকটে “মিথ্যাচার বন্ধ করুন; চাই মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন” প্রতিপাদ্যে ঢাকা ও সকল সনাক অঞ্চলে আগামী ০৪ আগস্ট ২০২৪, রবিবার, সকাল ১১:০০ টায় একযোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। টিআইবির ঢাকার ধানমণ্ডিস্থ প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মানববন্ধনের তারিখ : ০৪ আগস্ট ২০২৪, রবিবার।
সময় : সকাল ১১:০০টা।
ঢাকায় মানববন্ধনের স্থান : মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।
উক্ত মানববন্ধনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক
আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
মোবাইল: ০১৭১৩১০৭৮৬৮
ইমেইল: tauhidul@ti-bangladesh.org






