০৩ আগস্ট ২০২৪
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে “মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিতে চাই রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ” প্রতিপাদ্যে মানববন্ধন কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে “মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিতে চাই রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ” প্রতিপাদ্যে ঢাকা ও সকল সনাক অঞ্চলে আগামী ০৪ আগস্ট ২০২৪, রবিবার, সকাল ১১টায় একযোগে মানববন্ধনের আয়োজন করেছে টিআইবি। টিআইবির ঢাকার ধানমণ্ডিস্থ প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মানববন্ধনের তারিখ : ০৪ আগস্ট ২০২৪, রবিবার।
সময় : সকাল ১১:০০টা।
ঢাকায় মানববন্ধনের স্থান : মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।
উক্ত মানববন্ধনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক
আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
মোবাইল: ০১৭১৩১০৭৮৬৮
ইমেইল: tauhidul@ti-bangladesh.org






