আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন সাবেক এমপি মোশাররফ

          (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনকে। শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- দফতর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি, বগুড়া জেলার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবেক এমপি মোশাররফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকেলে শিক্ষার্থীরা বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করেন। ওইদিন বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার ছয়দিনের মাথায় ২২ জুলাই দুপুরে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলায় জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়। মামলার কয়েক ঘণ্টা পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে গ্রেপ্তার করা হয়। পর দিন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত গত বুধবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেন। সেই অনুযায়ী বুধবার রিমান্ড আবেদন শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।