আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া ট্রাফিকের দ্বায়িত্বে এখন বিভিন্ন সংগঠন

(বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশের ঢাকা সহ সারা দেশের মত বগুড়ায় অরক্ষিত হয়ে পরেছে। কোথায় কোন পুলিশ সদস্য খুজে পাওয়া যাচ্ছেনা। প্রত্যেকটি থানা চত্বর ফাঁকা পরে আছে। পাশাপাশি বগুড়া শহরে নেই কোন ট্রাফিক পুলিশ। উত্তবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া শহরে প্রতিদিন ব্যবসা বানিজ্য, চিকিৎসা সহ বিভিন্ন কাজে আসে বগুড়ার ১২টি উপজেলা সহ আশেপাশের জেলা থেকে লক্ষ লক্ষ সাধারণ মানুষ। শহরের প্রাণ কেন্দ্র সাতমাথা হওয়ায় সবস্তরে মানুষের পথচারণ থাকে এখানে। বগুড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা দ্বায়িত্বে নিয়েজিত আছে সেনাবাহিনী যাতে কোন অপ্রতিকর ঘটনা আর না ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সদস্য, নিরাপদ সড়ক চাই, বগুড়া ডিফেন্স এন্ড সোলজারস্ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর অবসরপ্রাপ্ত সেনা, বিমান ও নৌ বাহিনী সদস্য, রেড ক্রিসেন্ট ও স্কাউট এর সদস্যরা আজ সকাল থেকে শহরের সাতামাথা, স্টেশন রোড, নবাবাবাড়ী সড়ক, শেরপুর রোড, বড়গোলা মোড়, দত্তবাড়ী মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টিসাটর্, মুখে বাশি ও হাতে লাঠি নিয়ে যানযট নিরসনে কাজ করে যাচ্ছে। নিরাপদ সড়ক চাই এর বগুড়া জেলা সাধারণ সম্পাদক সোহাগ জানান, যতদিন পর্যন্ত আইন শৃংখলা বাহিনী ও ট্রাফিক পুলিশ কাজ না করতে ততদিন আমরা বগুড়াবাসী যানযট ভোগান্তিতে না পরে সে জন্য রাস্তায় ট্রাফিকের দ্বায়িত্ব পালন করে যাবো।