আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আমেরিকা,কানাডা ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন ভিপি মিজান


মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

দীর্ঘ দুই মাস আমেরিকা,কানাডা ও যুক্তরাজ্য  সফর শেষে দেশে ফিরলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ  সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান  ভিপি মিজানুর রহমান।
 বৃহস্পতিবার ৮ আগষ্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে   সকাল ১০ টায় লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছালে দলীয়  নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে সিলেট  থেকে বিশাল  গাড়ী বহর সহকারে শেরপুর হয়ে মৌলভীবাজারের বাসায় পৌঁছান। 
বাসায় যাবার পথে শেরপুরে এক  বিশাল পথসভায় মিজানুর রহমান তার  বক্তব্যে বলেন, দেশ ছাত্রদের সফল আন্দোলনে রাহুমুক্ত হয়েছে সেজন্য যারা আন্দোলন করে শহীদ হয়েছেন তাদের আত্মার  মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দলের নেতা কর্মীদের বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সকল নেতাকর্মী জনগন ও ব্যবসায়ীর পাশে থাকবেন, যাতে কেউ কোন বিশৃংখলা সৃষ্টি  করতে না পারে।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল,সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান,দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব ইজদানি ইমরান,স্বেচ্ছাবিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস,ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুপ,জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ,জেলা যুবদল নেতা সেলিম সালাউদ্দিন,জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাইম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া প্রমুখ।