আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে নিরাপত্তার দায়িত্বে (অবঃ) সশস্ত্র বাহিনীর সদস্যরা

  (বগুড়া) প্রতিনিধি: “আমরা গড়তে চাই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ” এমন শ্লোগানের ব্যানারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (অবঃ) সদস্যরা নিরাপত্তা বিষয়ক দায়িত্ব পালনের জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আজ (৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টার সময় বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলগেইট চত্ত্বরে (অবঃ) কর্পোরাল বগুড়া জেলার সভাপতি আবু হেনা মোস্তফা কামালের নেতৃত্ব প্রায় ৪০ জনের একটি দল গঠন করে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বিষয়ক দায়িত্ব পালনের জন্য এগিয়ে এসেছে। শহরের বিভিন্ন স্থানে তাঁদের নাম ও মোবাইল নম্বর সম্বলিত পোস্টার লাগিয়ে দিয়েছে তাঁরা।  এ সময় আলী আকবর, আবু বক্কর সিদ্দিক, আনোয়ার হোসেন, মাহাবুবুর রহমান, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম, আব্দুর রশিদ, সাইদুর রহমান, মিজানুর রহমান, আতিকুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুল মতিন, বেলাল হোসেনসহ সশস্ত্র বাহিনীর (অবঃ) আরো অনেক সদস্য এবং  সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।