আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শমশেরনগর হাসপাতালের আউটডোর সেবা পর্যালোচনা এবং আগামী কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালের আউটডোর সেবা, গত তিন মাসের কাজ ইত্যাদি নিয়ে ডাক্তার, নার্স সহ অন্যান্য স্টাফদের সাথে পর্যালোচনা এবং আগামী কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ আগষ্ট) শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে এবং হাসপাতাল ওয়ার্কিং গ্রুপের অন্যতম মেম্বার মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক মো আব্দুল মোত্তাকিন, মো. মাওলানা হেলাল উদ্দিন, মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ কুতুব নাহিদ, নার্স মুন্নী আক্তার, রিসিপসোনিস্ট ফারহানা রহমাম, সহকারী নার্স জয়া দেবনাথ, অফিস সহকারী আব্দুল মন্নাফ, সোনাই মিয়া প্রমুখ।

সভায় গত তিন মাসের প্রথম দুই মাসে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার এবং ১ জুলাই থেকে ৫০ টাকা করে রেজিষ্ট্রেশন ফি গ্রহণ করে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে আগত রোগীদের প্রতি যথাযত সম্মান প্রদর্শন করার প্রতি গুরুত্বারোপ করা হয়। আগামী ২২ আগষ্ট শমশেরনগরে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার একটি ক্যাম্পিং করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগত দরিদ্র রোগীদের চিকিৎসা সেবায় প্রয়োজনীয় রোগ নির্ণয় (টেস্ট) করে দেওয়ারও আলোচনা হয়। হাসপাতালে টেস্টের সরঞ্জাম আসার আগ পর্যন্ত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার পরও শমশেরনগর হাসপাতাল মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ কুতুব নাহিদ, নার্স মুন্নী আক্তারের রোগীদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের শারীরিক অবস্থার খবরাখবর নেওয়ায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আগামীতে প্রতিমাসে নিয়মিত এভাবে সভা করারও সিদ্ধান্ত হয়।