আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

বৃটেনের টেনবী বীচে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের গ্রীষ্মকালীন বিনোদন বনভোজন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

প্রবাসের শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মাড়িয়ে, সাড়া বিশ্বের ন্যায় বৃটেনে এখন ধুমধাম চলছে গ্রীষ্মকালীন বিনোদন বনভোজন বা পিকনিক উৎসবের। পিকনিক স্পটে হই হুল্লোড়-আনন্দের মাখামাখিতে রোমাঞ্চিত প্রবাসীরা। এ যেনো এক প্রাণের বন্ধন। কমিউনিটির একে অন্যের সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে গ্রীষ্মকালীন বিনোদন বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগষ্ট) বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সামুদ্রভ্রমণের উদ্দেশ্যে দু’টি কোচ বহরে ওয়েলসের টেনবী বীচে এ পিকনিক উৎসবের আয়োজন করা হয়।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এরে চেয়ারপার্সন কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও গ্ৰেটার সিলেট কমিউনিটি ইউকে এর কনভেনার ও ওয়েলফেয়ার এর ট্রাষ্টি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত পিকনিক উৎসবের আনন্দ সভায় বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ দেওয়ান আব্দুল লতিফ, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক ও ওয়েলফেয়ারের ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলফেয়ার এর ডিরেক্টর নজির উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট শাহ্ গোলাম কিবরিয়া, আনসার মিয়া, সেবুল আলী, রমজান মিয়া, শহিদুল ইসলাম, জিলু মিয়া, আনছার মিয়া ও কচুয়া আদর্শ গ্রাম আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর ট্রাষ্টি মোহাম্মদ ফয়ছল মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পিকনিক স্পটে কার্ডিফ শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও অন্যান্য কমিউনিটি সংগঠন এর নেতৃবৃন্দ কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে পরিবার পরিজন সহকারে যোগদান করায় এক মিলনমেলায় পরিণত হয় বার্ষিক এ বনভোজন।

গ্রীষ্মকালীন এই বনভোজনে অংশগ্রহণকারী প্রতিটি পরিবারের পক্ষ থেকে সমুদ্র সৈকতে আনা মাজাদার খাবার একে অন্যের মাঝে ভাগাভাগি করে খাওয়া দাওয়ার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার করা হয়েছে।

সবচেয়ে আকর্ষনীয় ছিলো ভাবীদের হাতের নানারকম পিটা, পায়েশ, সমচা, সন্দেশ ও বোরহানির মত সুস্বাদু মজাদার খাবার। হরেক পদের মুখরোচক বাংগালী খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকেন। যারা রান্না করেছেন, তাদের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানান। পিকনিক স্পটে বাচ্চারা তাদের ইচ্ছা মত বালুর মাঝে খেলাধুলা, লবনাক্ত পানিতে সাঁতার কাটা, হৈ হুল্লোড় ও ঘুড়ি উড়িয়ে আনন্দ উপভোগ করে।

দিনব্যাপী সমুদ্র সৈকত ভ্রমন ও বনভোজনের আনন্দ উপভোগ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। প্রবাসীরা যখন সুখের দোলায় উক্ত মনোরম স্থান ত্যাগ করেন তখন সুর্য প্রায় হেলে পড়েছে সাগর পাড়ে। সুর্যাস্তের এই দৃশ্য খুবই চমৎকার ছিলো।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এরে চেয়ারপার্সন কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বাংলাদেশীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে এক নতুন অধ্যায় সংযোজিত হয়েছে। দূর বিদেশে অবস্থানকালে সকলের সাথে সকলের মেলামেশা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করে তিনি আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংগঠনের নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের ফলে মনোমুগ্ধকর বনভোজন এর আয়োজন সম্ভব হয়েছে বলে উল্লেখ করে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রাষ্টি মোহাম্মদ মকিস মনসুর বলেন, কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে বিপুলসংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় আমাদের আজকের বার্ষিক এ বনভোজন। তিনি আগামী দিনের ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিটি অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার এই আনন্দঘন দিন আমাদের ভবিষ্যতের স্মৃতি চারণে সবসময় জাগ্রত থাকবে বলে উল্লেখ করে আগামী বছর এ-রকম আয়োজন কমিউনিটির জন্য উম্মুক্ত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।