আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় শেষের পথে রোপা আমন চাষাবাদ


(বগুড়া) প্রতিনিধি:  আর দু’এক দিন পরেই শ্রাবণে শেষ হবে বর্ষাকাল। বর্ষা শেষের সাথে সাথে বগুড়ায় শেষের পথে আমান চাষাবাদও। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, এখন পর্যন্ত বগুড়ায় ৮৪ শতাংশ জমির আমন রোপণ কার্যক্রম শেষ হয়েছে। সরেজমিনে দেখা গেছে চলতি মৌসুমে আষাঢ় মাসের শুরুতে কাঙ্খিত বৃষ্টির কমতি থাকলেও সাম্প্রতিক বৃষ্টিতে বগুড়ার মাঠের বেশিরভাগ জমিতেই আমন ধানের চারা মাথা তুলেছে। যদিও ইরি-বোরো কাটার পরপরই যে বৃষ্টি হয় তা ছিল প্রত্যাশিত। সেই বৃষ্টির পানিতেই কৃষকরা বীজতলা তৈরি করে আমন চাষের প্রস্তুতি শুরু করেন। তবে মাঝের কিছু সময় সারা দেশে বয়ে যাওয়া তাবদাহে সময়মত আমন চাষাবাদ নিয়ে শঙ্কা তৈরি হয়। ওই বৈরি আবহাওয়ায় আমন ধান চাষাবাদে কিছুটা বিলম্ব হলেও শঙ্কা কাটিয়ে শেষের পথে আমান ধান রোপণের কাজ। বগুড়া সদরের শ্যামবাড়িয়া এলাকা কৃষক জাহিদুল ইসলাম বলেন, এই এলাকার আমন ধান রোপণের মতো কোন জমিই আর ফাঁকা নেই। কিছু জমি ফাঁকা থাকলেও দু’এক দিনের মধ্যেই তা শেষ হয়ে যাবে। কালশিমাটি এলাকার কৃষক আতাউর রহমান বলেন, আমনের বীজতলায় বীজ বপণের পর তাবদাহে ও বর্ষার শুরুতে বৃষ্টি না থাকায় সময়মত আমন ধান রোপণ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়। তবে বর্তমান অনুকূল আবহাওয়া সময় নষ্ট না করে অত্র এলাকার সবাই ধান রোপণ প্রায় শেষ করে ফেলেছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা গেছে, বগুড়ায় চলতি রোপা আমন মৌসুমে এক লাখ ৮৩ হাজার ৫২০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৩১৬ মেট্রিকটন। হেক্টর প্রতি উৎপাদন ধরা হয়েছে ৩ দশমিক ২৬ মেট্রিকটন।এই কার্যালয়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান জানান, বগুড়ায় এখন পর্যন্ত এক লাখ ৫৩ হাজার ৯৬৩ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে, যা মোট চাষাবাদের ৮৪ শতাংশ। এরমধ্যে উচ্চ ফলনশীল (উফশী) চাষাবাদ হয়েছে এক লাখ ৪৫ হাজার ৫৫৫ হেক্টর, হাইব্রিড ৮ হাজার ২৫০ হেক্টর এবং স্থানীয় জাত চাষ হয়েছে ১৫৮ হেক্টর। এই কর্মকর্তা বলছেন, বগুড়াতে অনুকূল আবহাওয়ায় প্রত্যাশিতভাবেই আমন চাষাবাদ কার্যক্রম চলছে। কোন কিছুর সংকট না থাকায় আমন চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারে এবং ভাল ফলনও হবে বলে মনে করছে জেলার কৃষি বিভাগ।