আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেন উবায়দুল্লাহ ফারুক কাসেমী ★

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর ও আর্থিক সহায়তা দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ক্বায়িদে জমিয়ত উবায়দুল্লাহ ফারুক কাসেমী।

১৩ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় সিলেট উইমেন্স মেডিকেলে বর্তমান চিকিৎসাধীন ভার্সিটি ও কওমী শিক্ষার্থীদের দেখতে যান উবায়দুল্লাহ ফারুক কাসেমী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে তাদেরকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দেন তিনি৷ এসময় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য শাহাদাতের দোয়া করেন।

এসময় তার সাথে ছিলেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সিলেট মহানগর জমিয়তের সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি মাহমুদ হুসাইন, মাওলানা মুখতার, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তালুকদার, মাসউদ আহমদ, সৈয়দ সালিম কাসেমী, নাজিম উদ্দীন, মাওলানা উবায়দুল্লাহ, কামরুল ইসলাম, ছাত্র জমিয়ত সিলেট উত্তর জেলার সভাপতি জাকির হুসাইন, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ হুসাইন ও জামিল আহমদ জুয়েল, প্রমুখ। বিজ্ঞপ্তি।