জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী ও তার দোসরদের বিচারের দাবিতে
কমলগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের পৃথক অবস্থান কমসুচি পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা বিএনপির দুই গ্রুপের পৃথক আয়োজনে জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী, খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে পথসভা ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় ভানুগাছ রেলওয়ে স্টেশনের সম্মুখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর নেতৃত্বে অবস্থান কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি (হাজী মুজিব অনুসারী) দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে ভানুগাছ চৌমুহনী চত্বরে উপজেলা বিএনপি (নাসের রহমান অনুসারী) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পথসভা ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। এ সময় উপজেলা বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাধারণ সম্পাদক আলম পারভেজ সোহেল, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে মাঠে দেখা যায়নি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। কোন কর্মসুচি পালনেরও খবর পাওয়া যায়নি। তবে বিএনপির দুই গ্রুপই সারাদিন মাঠে সক্রিয় ছিল
কমলগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের পৃথক অবস্থান কমসুচি পালিত
Catagory : সারা দেশ | তারিখ : আগস্ট, ১৫, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ • ২৩ বার পঠিত






