আজ-  ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক «» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ «» হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন, «» ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা, শনিবার থেকে পুরোদমে উৎপাদন «» দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ, «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ সদর ইউপির আওতাধীন ৭নং ওয়ার্ডের ভেড়াছড়া আঞ্চলিক শাখার কাউন্সিল  সম্পন্ন। 

খেলাফত মজলিস রিয়াদ মহানগরীর দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইনকে বিদায়ী সংবর্ধনা

সালেহ আহমদ (স’লিপক):

দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে দেশের পথে রওয়ানা দিলেন খেলাফত মজলিস রিয়াদ মহানগরীর দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন।

মঙ্গলবার (১৩ আগষ্ট) স্থানীয় সময় বাদ মাগরিব খেলাফত মজলিস রিয়াদ মহানগরীর দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইনের রুমে এক সংক্ষিপ্ত বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল খেলাফত মজলিস হারা শাখার সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মাওলানা সিফাতুল্লাহ এর পরিচালনায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে মেহমান হিসেবে বক্তব্য রাখেন রিয়াদ মহানগরীর সভাপতি মাওলানা আবুল হোসাইন।

সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী ব্যক্তি মাওলানা আনোয়ার হোসাইন, রিয়াদ মহানগরী শাখার সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মাওলানা সিফাতুল্লাহ প্রমুখ।

পরিশেষে মহানগরীর সভাপতি মাওলানা আবুল হোসাইনের মোনাজাতের মাধ্যম সভার সমাপ্তি ঘোষণা করা হয়।