আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় নদীতে নেমে নিখোঁজের ১৫ ঘন্টা পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ভাইয়ের সাথে নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পর উম্মে হাবিবা (৮) নামের এক শিশু শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার ইছামতি নদীর কালিতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু শিক্ষার্থী উম্মে হাবিবা স্থানীয় একটি মডেল একাডেমীর শিক্ষার্থী ও চান্দারপাড়া এলাকার রায়হান সরকারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ১৪ আগস্ট বিকেল ৫ টার দিকে পৌর এলাকার দাসপাড়ার পার্শ্ববর্তী ইছামতি নদীতে মাছ ধরতে যায় উম্মে হাবিবা ও তার ভাই জুনায়েদ (১২)। মাছ ধরতে গিয়ে অসাবধাননতাবসত নদীর পানিতে তলিয়ে যায় উম্মে হাবিবা। তখন সাথে থাকা তার ভাই চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে নদীতে নেমে খোঁজাখুঁজি করে। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে আলোকসল্পতার কারনে উদ্ধার কাজ চালাতে পারেনি ধুনট ফায়ার সার্ভিস। ঘটনার দিনই রাজশাহীর একটি ডুবুরি দলকে আসার জন্য সংবাদ দেয় ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ হামিদুল ইসলাম। পরের দিন ১৫ আগষ্ট সকালে ডুবুরি দল নিখোঁজের স্থান থেকে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকাজ চলাকালিন নিখোঁজের স্থান হতে প্রায় ২ কিলোমিটার দক্ষিনে কালিতলা এলাকায় ভাসমান লাশ দেখতে পায় সেখানকার স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা লাশটি উদ্ধার করে।