আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় নারায়ন বিগ্ৰহ মন্দিরে সম্প্রীতি সমাবেশ

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় শ্রী শ্রী নারায়ন বিগ্ৰহ মন্দিরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় শহরের প্রেসপট্টিতে মন্দির প্রাঙ্গনে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি চপল সাহা, সাধারণ সম্পাদক দিলীপ দে। সম্প্রীতি সমাবেশে ভিপি সাইফুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা কর্মীরা কাজ করছেন। সনাতন ধর্মঅবলম্বীদের মন্দির রাত জেগে নিরাপত্তা দিচ্ছেন। শহরের কোথাও কোনও সহিংসতার ঘটনা ঘটেনি।একটি গোষ্ঠী সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। জ্বালাও পোড়াও লুটপাট ভাঙচুর করতে চাইলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক কামাল আজাদ, বিএনপি নেতা উজ্জ্বল হোসেন, জিন্নাহ্, সোহান, রঘুনাথ সেবায়েত, পুরোহিত তপু চক্রবর্তী, ছাত্রনেতা মুন্না, সৈয়দ নাহিদ,মোহন, আরিফিন প্রমুখ।