আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় চাঁদাবাজির সময় ৩ জন আটক

(বগড়া) প্রতিনিধি  :বগুড়া শাজাহানপুরের ফুলতলা এলাকায় কাঁচা বাজার থেকে খাজনার নামে চাঁদাবাজির সময় হাতেনাতে যুবলীগের ৩ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। এঘটনায় শুক্রবার রাতে রেজাউল করিম ওরফে সালাম নামে স্থানীয় এক ব্যবসায়ী বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ওসি শহিদুল ইসলাম। আটককৃতরা হলেন উপজেলার ফুলতলা এলাকার আমজাদ হোসেনের ছেলে মোবারক আলী (১৮)  কলোনী চক ফরিদ এলাকার মৃত ইসাহাক আলী শেখের ছেলে সামসাদ আলী (৩৮) এবং নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার নন্দীকুজা গ্রামের আবু তাহেরের ছেলে সৈকত মাহামুদ (২১)। স্থানীয়রা জানান, আটককৃতরা ফুলতলা এলাকার নান্টু বাহিনীর সদস্য। তারা দীর্ঘদিন যাবত ফুলতলা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে খাজনার নাম অতিরিক্ত চাঁদা আদায় করতো। সরকার পতনের পরও তারা চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিল। শুক্রবার সকালে নান্টু মিয়াসহ একদল যুবলীগ কর্মী কাঁচা বাজারে চাঁদাবাজি করছিল। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে কয়েকজনকে আটক করে। এসময় নান্টু মিয়াসহ বেশ কয়েকজন পালিয়ে যায়। এ বিষয়ে  শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফুলতলা বাজার এলাকায় চাঁদাবাজির খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে রেজাউল করিম ওরফে সালাম নামে স্থানীয় এক ব্যবসায়ী বাদি হয়ে মামলা দায়েরে করছেন বলে জানান।