আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে নৈরাজ্যবাদ বিরোধী গণ-মিছিল অনুষ্ঠিত

ফাতেমা আক্তার মাহমুদা ইভা, : ১৬ আগষ্ট ২০২৪ ইং শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জের ডি আই টি চত্ত্বর থেকে নগর সভাপতি মুফতি আবু সাইদের সভাপতিত্বে ও সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমানের পরিচালনায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে নৈরাজ্যবাদ বিরোধী গণ-মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, রক্তের বিনিময়ে অর্জীত স্বাধীন বাংলাদেশে কোন নৈরাজ্যবাদীদের ঠাই হবেনা।

২০০৯ সালে বিডিআর বিদ্রোহ, ২০১৩ সালে শাপলা চত্ত্বরের হত্যাকাণ্ড এবং ২০২৪ সালে নিরিহ ছাত্রদের হত্যাকারী শেখ হাসিনা সহ তার সকল সহোযোগিদের শাস্তির আওতায় এনে ফাসি নিশ্চিত করতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, মো নুরেআলম, সাধারণ সম্পাদক মুফতী রশিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ডা আল-আমিন রাকিব, হাফেজ মাওলানা ওমর ফারুক, বাইতুল মাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, অফিস সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতি সাকিব সাইফি, আমেলা সদস্য মনির হোসাইন, হাজী লিয়াকত হোসেন, হাফেজ রিয়াদ হাসান, মাওলানা কামরুল ইসলাম। 

আরোও উপস্থিত ছিলেন যুব মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার সহ সভাপতি হাফেজ আফসারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন, বাইতুল মাল সম্পাদক ইসমাইল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল্লা, আমেলা সদস্য মনারুল ইসলাম। 
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।