আজ-  ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ «» মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি «» বগুড়া সান্তাহারে টোল আদায় করায় দুইজন গ্রেপ্তার «» শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল «» বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন «» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

সাংবাদিক এটিএম তুরাব স্মরণে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব সহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগষ্ট) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর উদ্যোগে কদমতলী পয়েন্ট জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, নির্বাহী সদস্য মনসুর আলী মাসুম, সদস্য জাবেদ এমরান, আব্দুল হাসিব, আহমদুর রহমান ছাদেক, সোহেল মিয়া, মাওলানা এখলাছুর রহমান, মোয়াজ্জিম হাফিজ এমদাদুল ইসলাম, এলাকার বিশিষ্ট মুরুব্বি জিয়ার রহমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক এটিএম তুরাব সহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের খতিব মুফতি মজির উদ্দিন কামিসী।