জালালুর রহমান, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ীতে ২০০ টাকা পাওনার জেরধরে হামলায় আহত হয়েছে আকাশ মুন্ডা নামক এক কিশোর। জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দিলকুশ চা বাগান এলাকার ৯নং লাইনের দেবরাজ মুন্ডার ছেলে আকাশ মুন্ডা (১৮), ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৬ জুন) বিকাল ৪ঘটিকায় বিবাদী আব্দুর রবের বাড়ীর সম্মুখে।
স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, আকাশ মুন্ডা কাজ শেষ করে বাড়ীতে ফেরার পথে পশ্চিম কচুরগুল গ্রামের মৃত দিলু মিয়ার ছেলে বিবাদী আব্দুর রব (৪৫), আকাশ মুন্ডাকে পিছন থেকে ডাক দিয়ে দাঁড় করায় পরে আকাশ মুন্ডা সেখানে দাড়িয়ে আব্দুর রবকে জিজ্ঞাস করে কেন ডাক দিয়েছ।
আব্দুর রব বলে তোর মায়ের কাছে ২০০ টাকা পাই সে টাকা আমাকে দেও তখন আকাশ বলে মায়ের কাছে টাকা পাও মাকে বল আমাকে বলছ কেন, এই কথা বলার সাথে সাথে আব্দুর রব আকাশের মাথার পিছন দিকে রড দিয়ে ভারি মারে মারিতে থাকে এবং তার সহযোগীরা কিল, ঘুষিসহ শরীরের বিভিন্ন স্থানে লীলা ফুলা জখম করে তাকে মাটিতে ফেলে দেয়।
তারা হলেন, রবিউল ইসলাম (২০), পিতা আব্দুল রব, রনি (১৮) পিতা আব্দুল খালিক, আছমা বেগম (৩৫) স্বামী আব্দুর রব, সর্ব সাং পশ্চিম কচুরগুল। আকাশ মুন্ডা চিৎকার করিলে স্থানীয়রা তাকে উদ্বার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এবিষয়ে এলাকার মেম্বার, চা বাগান পঞ্চায়েতসহ বিভিন্ন দ্বারে দ্বারে ঘৃরেও বিষয়টি অভিহিত করলে তারা বিষয়টি মিমাংশা করে দেন নাই।
বিবাদীগন বিভিন্ন হুমকি দেয় ওই বিষয়ে মামলা করলে আকাশ মুন্ডাকে টুকরাটুকরা করে ফেলবে।
এ ঘটনায় গত (১৭ আগস্ট) আকাশের মা গীতা মনি মুন্ডা (৪৬) অভিযোগ দায়ের করেন। তিনি তদন্ত সাপেক্ষে বিবাদীদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান।
এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাছান বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






