আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ভারতে মৌমিতা ও বাংলাদেশে তনু হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় ভারতে মৌমিতা ও বাংলাদেশে তনু হত্যার বিচারের দাবিতে  শিক্ষার্থীদের মানববন্ধন পালন করছেন। ভারতের ড. মৌমিতা দেবনাথ ও বাংলাদেশে ২০১৬ সালে সোহাগী জাহান তনুসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গত শনিবার মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার  বিকালে বগুড়া  শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধনটি শুরু হয়। মানববন্ধন শেষে একটি  বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে জাকিরুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান  এইরকম জঘন্যতম ঘটনা যেন বাংলাদেশ কিংবা ভারতের কোনো জায়গায় আর না ঘটে। সেই সাথে বিগত দিনে বাংলাদেশ যত নারী ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে তাদের জড়িতদের দ্রুত বিচার করা হোক। মানববন্ধনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী আছিয়া খাতুন জানান  এইরকম ঘটনা ২০১৬ সালে বাংলাদেশেও ঘটেছিল কিন্তু সে তার বিচার পাই। এবারও যেন এইরকম না হয়। ড. মৌমিতা হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়। পৃথিবীর সব স্থানে যেন নারীরা নিরাপদ থাকেন। আরেক শিক্ষার্থী তকি তাহমিদ জানান আমরা এই নিষ্ঠুরতম ঘটনার তীব্র নিন্দা জানাই পাশাপাশি দোষীদের কঠোর বিচারের আহব্বান জানাচ্ছি। উল্লেখ্য গত ৯ ই আগস্ট ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই সমগ্র রাজ্য বিক্ষোভে ফেটে পড়েছে।