আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার জেলা আইন—শৃঙ্খলা কমিটির সভা জেলার আইন—শৃঙ্খলা উন্নয়নে সকলকে একযুগে কাজ করার আহ্বান


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা আইন—শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট—১৮ এর অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম আদহাম, মৌলভীবাজার জেলা সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। লেঃ কর্নেল মোঃ মিজানুর রহমান শিকদার, বিএসপি পিএসপি ডাইরেক্টর শ্রীমঙ্গল ব্যাটেলিয়ান ৪৬ বিজিবি।
সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি ফয়জুল করীম ময়ূন, জেলা বিএনপি সেক্রেটারী মিজানুর রহমান মিজান, জামায়াতের জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, মৌলভীবাজার জেলা গনফোরামের সভাপতি, বকসি ইকবাল আহমদ, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সভাপতি মইনুর রহমান মগনু, খেলাফত মজলিস’র সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, মৌলভীবাজার পৌর কমিশনার আনিছুজ্জামান বায়েছ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি লুৎফুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল মুক্তাকিম জুনেদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি, কামাল হোসেন, সুজনের যুগ্ম সম্পাদক, জহুর লাল প্রমূখ।
এসময় সভায় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, সকলের সর্বাত্মক সহায়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে। তিনি ধর্ম—বর্ণ নির্বিশেষে জেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। পুলিশ সুপার মনজুর রহমান বলেন, মৌলভীবাজার জেলার ৭টি থানায় পুলিশের উপস্থিতি স্বাভাবিক রয়েছে। নাগরিকে জানমাল রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, আ’লীগ সরকারের আমলে এ জেলা থেকে বহু নেতা—কর্মীরা অবৈধভাবে টাকা আত্মসাৎ করেছেন। তাদের তালিকা তৈরি করে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। সাবেক পৌর মেয়র ফয়জুর করিম ময়ূন বলেন, আমরা পুলিশ বাহিনীকে সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। কেউ যেন কোনো রকম অঘটন ঘটাতে না পারে এজন্য সকলকে সচেতন থাকতে হবে। শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধূ বলেন, আইনশৃঙ্খলা ও জানমাল রক্ষায় আমি নিরপেক্ষ ভূমিকা পালন করেছি। কোথাও কোনো হিন্দু মন্দিরে ভাঙ্গচুরের ঘটনা ঘটেনি। লেঃ কর্নেল ইব্রাহিম আদহাম বলেন , জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রয়েছে। বিজিবি কমান্ডিং অফিসার মোঃ মিজানুর রহমান শিকদার বলেন, আমদের সীমান্ত এলাকা কোনো রকম অরাজক পরিস্থিতি হয়নি। দুটি এলসি ষ্টেশনে আমদানি রপ্তানী কার্যক্রম স¦াভাবিক রয়েছে। জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলী বলেন, এ জেলায় সকল ধর্মাবলম্বীদের মাঝে একটা সম্প্রীতির সেতুবন্ধন রয়েছে। এছাড়াও সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।