আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে উদ্বিগ্ন আইন প্রয়োগকারী সংস্থা


(বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদর থানার অস্ত্রাগার হতে লুট হওয়া অস্ত্র নিয়ে আতংক দেখা দিয়েছে। অস্ত্রাগার হতে লুট হওয়া ৩৯টি অস্ত্রের মধ্যে ১১টি উদ্ধার হলেও এখনও  উদ্ধার হয়নি ২৮টি অস্ত্র। এ সব অস্ত্রের মধ্যে শর্টগান ও চায়না রাইফেল, এসএমজি ও এলএমজি ও পিস্তল। একাধিক পুলিশ কর্মকর্তা বলেন,লুট হওয়া অস্ত্রের মধ্যে যদি কোনো অস্ত্র ব্যবহারের যোগ্য হয়ে দুর্বৃত্তদের হাতে চলে যায় তাহলে সেটা ভয়ের কারণ। সবার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে এ সব অস্ত্র। এ নিয়ে সবাই আতংকিত।  সাধারন মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারাও। সংলিষ্টরা বলছেন লুট হওয়া এ সব অস্ত্র দুর্বৃত্তদের হাতে গেলে অপরাধ কর্মকান্ডে তারা আরও উৎসাহ পাবে। বিশেষ করে অপরাধ প্রবণ মানুষের কাছে এ গুলো থাকলে তারও ভয়ংকর অপরাধী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উল্লেখ্য গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগ করে। এ সময় জনতা বিজয় উল্লাস করে। এই ফাঁকে দুর্বৃত্তরা বগুড়া সদর থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় থানার অস্ত্রাগার থেকে ৩৯টি অস্ত্র লুট হয়ে যায়। সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, অস্ত্রাগারে ৩৯টি অস্ত্র এবং গুলি মজুদ ছিল। আর যে গুলি মজুদ ছিল তা আগুনে বিস্ফোরিত হয়েছে। তবে ৩৯টি অস্ত্রই লুট হয়ে যায়। পরবর্তীতে  ৩৯টি অস্ত্রের মধ্যে ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ১১টি অস্ত্রই পুড়ে গেলেও একটি শর্টগান ব্যবহারযোগ্য। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো: স্নিগ্ধ আখতার জানান  সদর থানা থেকে ৩৯টি অস্ত্র লুটের ঘটনা ঘটে। এর মধ্যে এখন পর্যন্ত ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্রগুলো উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। তিনি আরও জানান  থানা হতে লুট হওয়া আরও ২৮টি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি। যা ভয়ের কারণ। এই অস্ত্র যদি পেশাদার সন্ত্রাসীদের হাতে চলে যায় তা আতংক বাড়াবে। তাই এসব অস্ত্র উদ্ধারের পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ব্যাপারে স্থানীয় লোকজনের সহযোগিতা প্রয়োজন।