আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া ধুনটে চাঁদা না দেয়ায় সাংবাদিকের উপর হামলা

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২১ আগস্ট বুধবার সন্ধ্যায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কৈগাঁতী হাটের কাঁচা রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন টিক্কা ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি। এ ঘটনায় তিনি বাদি হয়ে ৬ জনকে আসামি করে ধুনট থানায় একটি এজাহার দায়ের করে।এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় অনুমান পৌনে ৭ টার দিকে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কাকে একা পেয়ে পরিকল্পিত ভাবে কাষ্টসাগর গ্রামের আব্দুল মালেক খন্দকারের ছেলে চাঁন মিয়া (৪২), শফিকুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (৩০), মৃত ইসাহাক খন্দকারের ছেলে রাসেল (৩০), ভাসান (২৮) ও চাঁন মিয়ার ছেলে বাঁধন (১৯) পথরোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকার করলে চাঁন মিয়া হুকুম দিয়ে বলে যে, “তোর কারণে চুরি মামলার আসামী হয়েছি, টাকা খরচ হয়েছে, টাকা না দিলে শালাকে আজ প্রাণে শেষ করে ফেল” এই হুকুম পাওয়া মাত্র শফিকুল ইসলাম বাঁশের লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার মাথা লক্ষ্য করে আঘাত করলে আঘাতটি তার কপালে লেগে ফুলা জখম হয়। তখন সে মাটিতে পড়ে গেলে চাঁন মিয়া ও তার লোকজন লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে তাকে এলোপাথারী মারপিট করে। এ সময় রফিকুল ইসলাম ওই সাংবাদিকের পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে বাহির করে নেয়। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হইলে তারা বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় ধুনট থানায় একটি এজাহার দায়ের করেছি। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার ধুনট প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার উপর হামলার ঘটনা সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।