আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় পথচারীদের জন্য দুটি নলকূপ স্থাপন


 (বগুড়া) প্রতিনিধি : বগুড়াশ আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বগুড়া গাবতলীর পশ্চিম পাচঁপাইকা গ্রামের পৃথক দুইটি রাস্তায় কৃষক,পথচারী ও সর্বসাধারনের জন্য দুইটি নলকূপ স্থাপন করা হয়েছে। আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামিম আনুষ্ঠানিকভাবে নলকূপ দুইটির শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ,অভিরামপুর দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন, অত্র এলাকার আব্দুল জলিল, তোফাজ্জল হোসেন, আব্দুল মোতালেব, জাহিদুল ইসলাম, ফেরদৌস আলম তুহিন,রনি মন্ডল,হুমায়ুন কবির , ইব্রাহিম খলিল, সোহান, আজিজুল , সৌরভ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম , আব্দুল কবির সামি, সোহান আহমেদ, সুজন মিয়া , সাগর আহমেদ, জনি সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এইসময় আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান জনাব মাহমুদুল হাসান শামীম বলেন – আমরা প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেনো এইভাবেই মানুষের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। এইসময় বাংলাদেশ বন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম বলেন – আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমি তাদের এই কার্যক্রম দেখে মুগ্ধ।আশা করছি এইভাবেই তারা সাধারণ মানুষের পাশে থেকে সবসময় সেবামূলক কাজ করবে বলে আমি আশাবাদী। এবং আমার জন্য দোয়া করবেন যেনো আমিও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি ইনশাআল্লাহ। নলকূপ দুইটি পেয়ে খুশি এলাকাবাসী এবং এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।