আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় নির্মিত ব্রিজের এ্যাপ্রোচ রোড না করায় যান চলাচল বিঘ্নিত


 (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এলজিইডি মহেশপাড়ায় ব্রিজ নির্মাণ করে। ব্রিজের দুই পাশে এখনও এ্যাপ্রোচ রোড না করায় রাস্তা ধসে গিয়ে যান চলাচল হুমকির মুখে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে  ২০২০ সালে ভয়াবহ বন্যায় উক্ত স্থানে ব্রিজটি ধসে যায়। এরপর এলজিইডি উপজেলার মহেশপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন স্থানে ব্রিজ নির্মাণে টেন্ডার আহবান করেন। ব্রিজটি নির্মাণ করতে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রায় ২ বছর সময় লাগে। এরপরও ব্রিজের দুই পাশে এ্যাপ্রোচ রোডের কাজ শুরু হয়নি। কোন রকমে ওই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা হলেও ভারী যান চলাচল করতে পারছে না। এমনকি পথচারীদের মোটর সাইকেল, অটোরিকশা, সিএনজি, কারগাড়ি, মাইক্রোবাস যোগে ওই পথ দিয়ে যাতায়াত করতে হুমকির মুখে পড়তে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় মহেশপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্ডল, মহেশপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, প্রভাষক সালজার রহমান, জাকিরুল ইসলাম, প্রভাষক নূর আলম লিখন, আশরাফ উদ্দিন আকন্দ, মোকারম হোসেন মাস্টার বলেন, সংশ্লিষ্ট এলাকা ও আশপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিনিয়ত ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিতে পড়ে। এছাড়াও কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য ওই ব্রিজের উপর দিয়ে নিয়ে যেতে পারে না। জনগুরুত্বপূর্ণ ব্রিজ ও ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে যাতায়াতের উপযোগী করার দাবি তোলেন তারা। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুল হক জানান  ব্রিজটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। তবে এলাকাবাসির দাবির মুখে ব্রিজটি যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে ব্রিজের দুই পাশে এ্যাপ্রোচ রোড করতে টেন্ডারের মাধ্যমে ঠিকাদারও নিযুক্ত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এর কাজ শুরু হবে।