আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে জন্মাষ্টমী উদযাপন’- বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে৷ সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার হবিগঞ্জ সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ায় নানা আয়োজনের মাধ্যমে অনাড়ম্বরভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়৷

দেশজুড়ে বন্যা পরিস্থিতি বিরাজমান থাকায় এবার জন্মাষ্টমীর উদযাপনের অর্থ বন্যা কবলিত মানুষদের ত্রাণ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলো জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা৷ সেজন্য এবার জন্মাষ্টমীর কোন শোভাযাত্রা বের করা হয় নি৷ সকালে পূজা অর্চনার মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠিকতা শুরু হয়৷ পরে বন্যার্তদের জন্য সমবেত প্রার্থনার আয়োজন করা হয়৷

এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী৷

এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব৷ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. সত্যকাম চক্রবর্তী,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ সরকার, প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, প্রমুখ৷