আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে বিজিবি’র উদ্যোগে সহস্রাধিক রোগীকে বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সেক্টর সদর দপ্তর শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬বিজিবি) এর উদ্যোগে উদ্যোগে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা পরবর্তী সহ¯্রাধিক দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, (বিএসপি, পিএসসি)। এ সময় উপস্থিত ছিলেন ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, (বিএসপি, পিএসসি) ও সহকারি পরিচালক মো: জামাল হোসাইনসহ বিজিবি সদস্যরা।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, (বিএসপি, পিএসসি) বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ ভাবধারাকে তরান্বিত করার লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি জোনের মেডিক্যাল অফিসার কর্তৃক বন্যা পরবর্তী ইসলামপুর ইউুিনয়নের সহ¯্রাধিক গরীব ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।