আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালামের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং খারাপ আচরণের অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কাহালু চারমাথায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় এবং বেশ কিছু অভিযোগ উত্থাপন করে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—স্কুলে প্রাইভেট টিউশনের বাধ্যবাধকতা, সরকারি স্কুলে প্রশংসাপত্রের জন্য অতিরিক্ত টাকা নেওয়া, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অর্থ আত্মসাৎ, ল্যাবরেটরি বন্ধ রাখা, টয়লেট অপরিষ্কার থাকা, এবং স্কুলের পুকুরের অর্থ আত্মসাৎ। এছাড়া, বিদায় অনুষ্ঠানের অর্থ আত্মসাৎ এবং শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত পরীক্ষার ফি আদায় করার অভিযোগও তারা তোলে। সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। পরে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।