আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সময় এলাকায় আসলেই মামলা হত আমার উপর —— হাজী মুজিব


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেঝেন, স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে এলাকায় আসলেই তার দোসর সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এর ঈশারায় আমার উপর মিথ্যা মামলা করা হত। স্বৈরশাসক পতনের পর দুর্নীতিবাজ আব্দুস শহীদ পালিয়েছে। একদিন না একদিন তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বৈরশাসকের পতনের পর দেশে এখন সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, মানুষ এখন স্বাধীন। সম্প্রতি ভারতের ছেড়ে দেয়া পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়নের লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়ে। এখনও কমলগঞ্জের দু’একটি ইউনিয়নের লোকজন পানিবন্দি রয়েছে। তিনি মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকেলে কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় উপজেলার মাধবপুর বাজারে এক পথসভায় যোগ দিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি (হাজী মুজিব অনুসারী) দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
হাজী মুজিব বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামীলীগ জনসমর্থনহীন ও জন-বিচ্ছিন্ন সংগঠন হিসাবে দাঁড়িয়েছে। গত ১৫ বছরের দুঃশাসনে বিএনপি নেতাকর্মীসহ হাজার হাজার নিরীহ মানুষকে গুম, খুনসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে শেখ হাসিনার সরকার। গত ৫ই আগষ্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়েছে। সেখানেই বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বৈরচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তার এই জন-বিচ্ছিন্ন গোষ্ঠীটি দেশের অভ্যন্তরে জ্বালাও-পোড়াও করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য আপ্রাণ চেষ্টা করছে। সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘরে হামলাসহ আগুন সন্ত্রাস শুরু করেছে। আপনারা সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘর পাহারা দিবেন যেন এরা কোন নাশকতা করতে না পারে।