আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় নানান আয়োজনে পালিত হলো জন্মাষ্টমী

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। সোমবার ২৬ আগষ্ট সকালে জিলা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে বগুড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা কার্যালয় ও পূজা উদযাপন পরিষদ। এতে বগুড়া সদর ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এসময় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্ন ভাবে আনন্দ প্রকাশ করেন শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।বগুড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা কার্যালয় ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্বাহী সদস্য দিলীপ কুমার দেব, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক ডা. সুজিত কুমার তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ ।