আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার আয়োজনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পৌর জন মিলনায়তনে ২৭ আগষ্ট সকালে। ছাত্র নেতা বিশ্বজিৎ নন্দীর সভাপতিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাজীব সূত্রধরের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন- বাসদ নেতা এড. মঈনুর রহমান মগনু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা বিএমএ এর সাবেক সভাপতি ডাঃ এম এ আহাদ। প্রধান প্রশিক্ষক ছিলেন- স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ও জনবান্ধব চিকিৎসক ডাঃ সত্যকাম চক্রবর্তী। অন্যান্য প্রশিক্ষকদের মধ্যে ছিলেন- জেলা বাসদ সদস্য এম. খছরু চৌধুরী, মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার ডাঃ জয়দীপ পাল ও সদর উপজেলার মেডিকেল অফিসার ডাঃ সংঘ মিত্রা দে প্রমুখ। কর্মশালা আয়োজনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।