আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

যারা জামায়াত নিষিদ্ধ করতে চায় তারা নিষিদ্ধ হবে- বগুড়ায়  রফিকুল ইসলাম খান

(বগুড়া) প্রতিনিধি  :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাও: রফিকুল ইসলাম খান বলেছেন জামায়াতে ইসলামী এ দেশের জনগনের দল। আমরা কুরআনের দাওয়াত দিয়ে এ দেশের জনগনের ভাগ্য বদলাতে কাজ করছি। হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল আর আল্লাহ সেই হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। কুরআন প্রেমিক জনগনেকে মামলা নির্যাতন গুম খুন করার কারনে ৫ আগষ্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে । তিনি মঙ্গলবার বগুড়া শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম,অধ্যাপক আব্দুর রহীম, পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল,বগুড়া জেলা পূর্ব আমীর অধ্যাপক নাজিম উদ্দিন, বগুড়া জেলা পশ্চিম আমীর মাও: আব্দুল হক, জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ, বগুড়া শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী আসম আব্দুল মালেক প্রমুখ। তিনি আরো বলেন বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছেই। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। যারাই ষড়যন্ত্র করবে ছাত্র জনতা তাদের প্রতিহত করবে।